শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল শনিবার কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

শনিবার কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

নিউজ ডেস্ক | ১০:৩৬ অপরাহ্ন, ২২ ডিসেম্বর, ২০১৭

1513960613.jpg

কিশোরগঞ্জে প্রায় ৪ লাখ ৫৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আউট ডোরে আনুষ্ঠানিকভাবে এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হবে।

সিভিল সার্জন জানান, শনিবার দ্বিতীয় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ৫২ হাজার ৩৬৯ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬ হাজার ৪২৬ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, জেলার ১৩টি উপজেলার দুই হাজার ৯২৬টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। দিনব্যাপী এ কার্যক্রমে সাত হাজার ১০৩ জন কর্মী নিয়োজিত থাকবেন।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM