শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কাজী আব্দুল বারীর মৃত্যু দিবসে জনতার শ্রদ্ধা

কাজী আব্দুল বারীর মৃত্যু দিবসে জনতার শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি | ১১:৩২ পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর, ২০১৭

1513920757.jpg
কাজী আব্দুল বারীর মৃত্যু দিবসে জনতার শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রখ্যাত রাজনীতিবীদ কিশোরগঞ্জের অষ্টগ্রামের কৃতিসন্তান কাজী আব্দুল বারীর মৃত্যু দিবসে শ্রদ্ধা জানিয়েছে অষ্টগ্রামের সর্বস্থরের মানুষ। 

বৃহস্পতিবার অষ্টগ্রামের কাজী বাড়িতে কাজী আব্দুল বারীর কবরস্থানে গিয়ে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক ও জনতা এ শ্রদ্ধা নিবেদন করে। 

কাজী আব্দুল বারী ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম সারির একজন সংগঠক। জানা যায় তিনি বঙ্গবন্ধু হত্যা পরবর্তী প্রথম প্রতিবাদ মিছিলের উদ্যোক্তা। তিনি ছিলেন ন্যাপের (মোজাফফর) একজন উল্লেখযোগ্য নেতা। 

প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করেছেন একই এলাকার রাজনীতিবিদ এ্যাডভোকেট সৈয়দ শাহজাহান। 

তিনি লিখেছেন, “কাজী আব্দুল বারী ভাষা সৈনিক ছিলেন,ছিলেন পাক শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের একজন সক্রিয় যোদ্ধা,অন্যায়ের বিরুদ্ধে অবিচল। ১৯৭০ এর নির্বাচনের পর জাতীর জনক বঙ্গবন্ধু সারা পাকিস্তানে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরও ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরের নামে সময় ক্ষেপণ করতে থাকলে এক পর্যায়ে বঙ্গবন্ধু প্রতিটি জেলা, মহকুমা এবং থানাতে টেলিগ্রাম পাঠান।অষ্টগ্রামের টেলিগ্রামটি অষ্টগ্রাম বাজারে বহুলোকের উপস্থিতিতে কাজী আব্দুল বারী ড্রামের ওপর দাঁড়িয়ে টেলিগ্রামটি পাঠ করেন এবং বক্তব্য দেন।এর পর তাঁর নেতৃত্বে বিশাল মিছিল বের হয়।সেই মিছিলে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুন নঈম, হোসাইন উদ্দীন ভাই, নির্মল স্যার, বাচ্চুদা, আমি এবং জেমস সহ অনেকেই ।আজ তাঁর প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করছি,তার আদর্শের সাথে যেন নতুন প্রজন্ম পরিচিত হতে পারে এই প্রত্যাশা।” 

ভাটির রানি পরিবারও এ মহান রাজনীতিবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।   

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM