ইটনার এলংজুরীতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন এমপি তৌফিক
নিউজ ডেস্ক | ৯:৫৬ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের হাওরের ইটনায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল ১৮৬টি পরিবার।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকবিলা গ্রামে এ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এসময় উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মনিরউদ্দীন মজুমদার, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১০ নম্বর এলাকার পরিচালক মো. ইদ্রিস আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি পরিমল সাহা, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি উবায়দুর রহমান সেলিম প্রমুখ।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

