অষ্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু
নিউজ ডেস্ক | ৯:১৯ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর, ২০১৭
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কালাচাঁদ দাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে অষ্টগ্রাম-বাজিতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কালাচাঁদ উপজেলার কলমা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে কাস্তুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কালাচাঁদ। এসময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

