শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল চারদফা দাবিতে আন্দোলনে অষ্টগ্রাম উপজেলা হেলথ এসিস্ট্যান্টরা

চারদফা দাবিতে আন্দোলনে অষ্টগ্রাম উপজেলা হেলথ এসিস্ট্যান্টরা

দাবি আদায় না হলে কঠোর কর্মসূচী: আলী আকবর

বিশেষ প্রতিনিধি | ১২:২৯ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর, ২০১৭

1513319370.jpg

টেকনিক্যাল পদমর্যাদা ও নতুন বেতন স্কেলসহ চারদফা দাবিতে আন্দোলনে নেমেছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ। সে আন্দোলনে যোগ দিয়েছে অষ্টগ্রাম উপজেলা হেলথ এসিস্ট্যান্টারাও।  

অষ্টগ্রাম উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর জানান চারটি যৌক্তিক দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন। 

তাদের চারদফা দাবিসমূহ হল: হেলথ এসিস্ট্যান্টদেরকে নতুন বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা দেয়া, মাঠ ভ্রমণ ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০ শতাংশ হারে প্রদান করা, প্রতি ছয় হাজার মানুষের জন্য একজন করে স্বাস্থ্য সহকারি নিয়োগ দেয়া ও ১০ শতাংশ পোষ্য কোটার প্রবর্তন করা। 

দাবিসমূহ আদায়ের জন্য আন্দোলনকারী স্বাস্থ্য সহকারিরা নি¤েœাক্ত কর্মসূচী গ্রহণ করেছেন: মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান, আগামি ১৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ২৩ ডিসেম্বর ভিটামিন-এ+ ক্যাম্পেইন হতে বিরত থাকা ও ১ জানুয়ারি হতে ইপিআই এর সকল কার্যক্রম হতে বিরত থাকা।

আলী আকবর ভাটির রানিকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি আদায় না হলে পরবর্তীকে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM