শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ‘যদি সারাজীবন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম...’

‘যদি সারাজীবন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম...’

ভাটির রানিকে র‌্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক তুষার সরকার

বিশেষ প্রতিনিধি | ১:২৯ অপরাহ্ন, ৮ ডিসেম্বর, ২০১৭

1512718182.jpg
পরিবারের সাথে তুষার সরকার

“যদি সারাজীবন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম, তবে কতইনা ভাল লাগত। জীবনটাকে আরো অনেক বেশি উপভোগ করতে পারতাম। নিজেকে অনেক বেশি স্বাধীন আর মুক্ত মনে হত। কিন্তু সেটাতো আর এ জীবনে সম্ভব না। যদি হত, আবারো মুক্ত পাখির মত ডানা মেলে উড়তাম।”

এভাবেই বিশ্ববিদ্যালয় জীবনের সুখস্মৃতির কথা স্মরণ করে মনের একান্ত বাসনার কথা জানালেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাংগালপাড়া বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু)'র সাবেক সাধারণ সম্পাদক ও র‌্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক তুষার সরকার।

তিনি বললেন, “১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার ২৩-তম ব্যাচের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানের। আমি তখন লোক প্রশাসনের বিভাগের ছাত্র। কিশোরগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির নেতা হিসেবে আমি অনুষ্ঠাটির সার্বিক তত্ত¡াবধানে ছিলাম। এলাকার সিনিয়র-জুনিয়র সবার সাথে মিলেমিশে থাকতাম আমরা। সেদিনগুলি ছিল বড়ই মধুর আর আনন্দের। আজ সেসব কেবলই স্মৃতি।”

প্রসঙ্গত, ভাটির রানির সম্পাদক গোলাম রসূলও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি’র সাবেক সভাপতি। আগামি রবিবার তাঁর সাংবাদিকতা বিভাগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। অনুষ্ঠানে যোগ দিতে শনিবার তিনি সস্ত্রীক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। সে প্রসঙ্গ ধরেই আলাপকালে ভাটির রানির সাথে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে স্মৃতিচারণ করেছেন তুষার সরকার। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM