শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জের হোসেনপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

নিউজ ডেস্ক | ৮:৪১ অপরাহ্ন, ৭ ডিসেম্বর, ২০১৭

1512657687.jpg

কিশোরগঞ্জের হোসেনপুর স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা উন্নয়ন ও দায়িত্ব সম্পর্কিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদফতরের উপ পরিচালক ডা. মুখলেছুর রহমান।

এ প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি পরিদর্শক ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিসহ ২৫ জন অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান সেলিম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানভীর হাসান জিকো, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল শামীম, ডা. আদনান আখতার প্রমুখ।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM