শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জে ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক | ২:১২ অপরাহ্ন, ৫ ডিসেম্বর, ২০১৭

1512461531.jpg

কিশোরগঞ্জে মাছবাহী ইঞ্জিন চালিত একটি টমটম আটকিয়ে ছিনতাই করতে গিয়ে শরিফুল ইসলাম (২০) নামে এক ছিনতাইকারী আটক হয়েছেন।

সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার মরিচখালী সড়কের ভরাটি এলাকায় তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শরিফুল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সাইদুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী মরিচখালী বাজার থেকে একটি ইঞ্জিন চালিত টমটমে করে মাছ নিয়ে ভৈরব যাচ্ছিলেন। পথে ভরাটি এলাকায় পৌঁছালে কয়েকজন লোক টমটম আটকিয়ে ছিনতাই শুরু করে। পরে সাইদুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মমিন (৪৫) নামে এক ব্যক্তি আহত হন। একপর্যায়ে শরিফুলকে আটক করে পুলিশ সোপর্দ করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, মাছবাহী টমটমটি থানায় এনে রাখা হয়েছে।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM