শুক্রবার, ৬ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল বিশ্বের ৪২টি দেশ থেকে পড়া হচ্ছে ভাটির রানি

বিশ্বের ৪২টি দেশ থেকে পড়া হচ্ছে ভাটির রানি

ইতিবাচক সংবাদ প্রাধান্য পাবে: গোলাম রসূল

বিশেষ প্রতিনিধি | ১২:০৪ পূর্বাহ্ন, ৫ ডিসেম্বর, ২০১৭

1512410647.png
ভাটির রানির এডমিন প্যানেল বিশ্লেষণের খন্ডচিত্র

‘ভাটির মানুষ, ভাটির খবর’-স্লোগান নিয়ে এগিয়ে চলা হাওর এলাকার শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম ভাটির রানি পড়া হচ্ছে বিশ্বের ৪২টি দেশ থেকে। 

সোমবার সকাল ১১টা পর্যন্ত ভাটির রানির এডমিন প্যানেল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। 

ভাটির রানি ও তার পাঠকদের জন্য আরেকটি সুখবর হচ্ছে ভাটির রানিতে প্রকাশিত সকল সংবাদ গুগলে পাওয়া যাচ্ছে। ভাটির রানির কোন নিউজ এর হেডলাইন দিয়ে গুগলে সার্চ দিলে সে নিউজ লিঙ্ক গুগলে পাওয়া যাচ্ছে। এমনকি শুধুমাত্র ভাটির রানি লিখলেও এতে সংবাদ সংশ্লিষ্ট ছবি ও সংবাদ চলে আসে। 

গুগল সাধারণত মানসম্মত, ইউনিক ও বহুল পঠিত সংবাদ মাধ্যমের লিঙ্ক প্রদর্শন করে। অনেক সংবাদ মাধ্যম বছরের পর বছর ধরে প্রকাশিত হলেও তাদের সংবাদ গুগলে পাওয়া যায় না। আর মাত্র দেড় মাস ধরে পরীক্ষামূলকভাবে চলা ভাটির রানির সংবাদ পাওয়া যাচ্ছে। এটা নি:সন্দেহে ভাটির রানির অনেক বড় অর্জন।

যেসব দেশ থেকে এ পর্যন্ত ভাটির রানি পড়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, তুরস্ক, ইটালী, কানাডা, সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার, নেপাল, ভারত, মালেশিয়া ইত্যাদি। 

এর মধ্যে ভাটির রানি সবচেয়ে বেশি পড়েন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের প্রবাসী বাঙ্গালিরা। ভাটির রানি সকল প্রবাসী ভাইদের নিকট কৃতজ্ঞ যে তাঁরা ভাটির রানির সংবাদের উপর আস্থা রেখেছেন, পাশে থাকছেন। 

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পাশ করা কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাউন গ্রামের কৃতি সন্তান গোলাম রসূলের সম্পাদনায় ভাটির রানির উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন-দেশের প্রখ্যাত সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, কলকাতার আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ও চট্টগ্রামের প্রধান দৈনিক পূর্বকোণের ঢাকা অফিস প্রধান, কিশোরগঞ্জের কটিয়াদির গর্ব কুদ্দুস আফ্রাদ ও দেশের বহুল প্রচারিত বিনোদন ম্যাগাজিন সাপ্তাহিক তারকালোকের সম্পাদক, হাওর গবেষক, অভিনেতা ও সাংবাদিক নেতা, অষ্টগ্রামের বাহাদুরপুর গ্রামের কৃতি সন্তান ইব্রাহিম খলিল খোকন। 

অল্প সময়ে বিপুল সাড়া পাওয়ায় উচ্ছসিত প্রতিক্রিয়া জানিয়ে ভাটির রানির সম্পাদক গোলাম রসূল বলেন, “আমি খুবই খুশি যে পরীক্ষামূলকভাবে চলাকালীন ভাটির রানি ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। আর এটা সম্ভব হয়েছে কারণ ভাটির রানি সবসময় ইতিবাচক সংবাদকে প্রাধান্য দিয়ে আসছে। সমাজের যা কিছু ভাল সেটি দ্রুত ছড়িয়ে দিয়ে অন্যদেরকে ভাল কাজের উৎসাহ দেওয়াই আমার অন্যতম লক্ষ্য। তাই ভাটির রানিতে সবসময়ই ইতিবাচক সংবাদ-ই প্রাধান্য পাবে। ”

1 Comments

md jahirul islam
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
অপলকে তাকিয়ে থাকি! যকন ই দেখি ভাটির রানী আমাদের দূর প্রবাসে কনো একটা ভাল সংবাদ আমাদের কাছে তুলে ধরেছে! কারন আমরা ভাটির সন্তান, আমাদের সেই ভাটি অনেক অবহেলিত,ছিল না কনো ঘটনা তুলে ধরার মত কনো মাধ্যম!খুব দেরিতে হলে ও অবশেষ এ আপনাদের প্রচেষ্টায় vatirtani নামে একটা অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম আমাদের কাছে তুলে দরেছেন!!! অনেক অনেক শুভ কামনা, দুয়া ও ভালবাসা রইল vatirrani এবং আপনাদের প্রতি!!!!!

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM