শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে হরতালে পুলিশের লাঠিচার্জ

কিশোরগঞ্জে হরতালে পুলিশের লাঠিচার্জ

নিউজ ডেস্ক | ১২:০৩ অপরাহ্ন, ৩০ নভেম্বর, ২০১৭

1512021832.jpg

কিশোরগঞ্জে বামদলের হরতালে পিকেটারদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এতে জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হকসহ ছয়জন আহত হয়েছেন।

আহতদেরকে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে হরতালের সমর্থনে সিপিবি ও বাসদের নেতাকর্মীরা শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের পুরানথানা এলাকায় গেলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যানার কেড়ে নেয়। পরে মিছিলকারীরা জেলা সিপিবি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। হরতালে শহরের দোকান-পাট বন্ধ রয়েছে।

বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলো আজ সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করে।

সূত্র: বিডি প্রতিদিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM