শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল সেতু ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি তৌফিক

সেতু ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি তৌফিক

নিউজ ডেস্ক | ৭:৪২ অপরাহ্ন, ২৯ নভেম্বর, ২০১৭

1511962975.jpg

কিশোরগঞ্জের হাওরের কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়কের ১৫৬.৭২ মিটার দীর্ঘ হাসানপুর সেতুসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এসময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. শরীফ কামাল, গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক বাচ্চু প্রমুখ।

১৫৬.৭২ মিটার দীর্ঘ হাসানপুর সেতু ও ১.১৭ কিলোমিটার অল ওয়েদার সড়ক এবং ১.৬৫ কিলোমিটার সাব-মার্সিবল সড়ক নির্মাণে মোট ৩৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। কিশোরগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তর এসব কাজে অর্থায়ন করছে।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM