বজ্রপাত থেকে বাচঁতে তাল রোপন করছে বাকসু
বিশেষ প্রতিনিধি | ১০:২৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর, ২০১৭

তালবীজ রোপন করছে বাকসু
কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাংগালপাড়া বিশ্ববিদ্যালয়-মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু) এর উদ্যোগে বিগত ৩০ সেপ্টেম্বর বাংগালপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তালবীজ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয় ।
এতে উপস্হিত ছিলেন বাকসু'র সাবেক সাধারণ সম্পাদক ও র্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক তুষার সরকার , সবধর চেয়ারম্যান পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রুবেল , বাকসু সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , যুবলীগ নেতা শেখ মো: সাদ ও অন্যান্য সদস্যসহ এলাকাবাসী ।
এবছর বাকসু ১২৪টি তালবীজ বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কবরস্হানে ও উন্মুক্ত স্হানে রোপন করে। আগামী তাল মওসুমে এ আন্দোলন সমগ্র হাওরে ছড়িয়ে দিতে বাকসু সবার সহযোগিতা চেয়েছে ।
উল্লেখ্য, বজ্রপাত নিরোধী পিলার সমূহ চুরি হয়ে যাওয়ায় দেশে ব্জ্রপাতে মৃত্যুর সংখ্যা আশংকাজনক ভাবে বেড়ে চলছে ৷ এর প্রধান ভূক্তভোগি হাওরের কৃষক সমাজ ৷
সংবাদ সূত্রে জানা গেছে, গত বছর শুধু অষ্টগ্রাম উপজেলাতেই ২৬ জন বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন ৷ যা ঐ এলাকায় দূর্ঘটনায় মৃত্যুর একক কারণ হিসেবে সর্বোচ্চ, ৷ এ থেকে পরিত্রাণ পেতেই তাল গাছের বীজ (আটি) রোপন ৷ কারণ তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে ৷

