শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণ: ৯৪৪ যাত্রীর জরিমানা

ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণ: ৯৪৪ যাত্রীর জরিমানা

নিউজ ডেস্ক | ৮:২২ অপরাহ্ন, ২৭ নভেম্বর, ২০১৭

1511792542.jpg

কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৪৪ যাত্রীর কাছ থেকে এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সর্দার সাহাদাত আলী এ জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্দার সাহাদাত আলী বলেন, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১৪টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে এ টিকিট চেকিং অভিযান চালানো হয়। 

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM