শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

কিশোরগঞ্জে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

১০:২৪ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৭

chahida-news-1508732654.jpg

কিশোরগঞ্জে ধর্ষণের দায়ে শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃত্ব, ভরণ-পোষণসহ উত্তরাধিকার হিসেবে সম্পত্তির অংশ দেওয়ার জন্য আসামিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (০৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভুইয়া এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শাহিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত শাহিন মিয়া জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষিতা কিশোরীর বাবা না থাকায় আট বছর বয়সী ছোট ভাইকে নিয়ে সে গ্রামে থাকতো। তার মা ঢাকায় চাকরি করতেন। এই সুযোগে প্রতিবেশী শাহিন মিয়া তাকে নিয়মিত অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। ২০১২ সালের ২৫ মার্চ রাতে শাহিন মিয়া তাদের বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়ে। ২০১৩ সালের ২৪ এপ্রিল ওই কিশোরী একটি মেয়ে শিশুর জন্ম দেয়। পরবর্তীতে শিশুটির পিতৃত্বের অধিকার নিয়ে কিশোরী বিচার প্রার্থী হলে আসামি তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ ঘটনায় ২০১৩ সালের ১৬ জুন শাহিন মিয়াকে আসামি করে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। এরপর দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভুইয়া এ দণ্ডাদেশ দেন।

আসামি শিশুটির দায়িত্ব পালনে অপারগ হলে রাষ্ট্রীয়ভাবে সেই অধিকার নিশ্চিত করার জন্য বিচারক প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল।-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM