শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল করিমগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

করিমগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক | ৪:২৮ অপরাহ্ন, ২৬ নভেম্বর, ২০১৭

1511692114.jpg

কিশোরগঞ্জের করিমগঞ্জে আব্দুল মান্নান (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবর্বৃত্তরা। 

রবিবার সকালে জাফরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনের একটি জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলাইন্নাবাজার গ্রামের জলিল হাওলাদারের ছেলে। করিমগঞ্জের আনন্দবাজারে তিনি একটি ভাড়া বাড়িতে থেকে হোটেল ও জুতার ব্যবসা করতেন। শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রাখে। তার মাথা ও কপালে ধারালো অস্ত্রের চারটি আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন।

সূত্র: বিডি প্রতিদিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM