শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে কৃষক সমিতির মানববন্ধন

কিশোরগঞ্জে কৃষক সমিতির মানববন্ধন

নিউজ ডেস্ক | ৪:২২ অপরাহ্ন, ২৬ নভেম্বর, ২০১৭

1511691746.jpg

ফসলের লাভজনক দামসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২৫ নভেম্বর দুপুরে শহরের স্টেশন সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে কৃষক নেতারা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ, কৃষিঋণ মওকুফ, জলমহাল ইজারা বাতিল, মৎস্যজীবীদের ওপর নির্যাতন বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান।

কৃষক নেতারা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। 

তারা বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সৈয়দ নজরুল ইসলাম, ডা. এনামুল হক ইদ্রিস, অ্যাডভোকেট শফীকুল ইসলাম, অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, সিরাজুল ইসলাম সাত্তার, সেলিম উদ্দিন খান প্রমুখ।

সূত্র: বিডি প্রতিদিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM