৭ই মার্চ ভাষণের স্বীকৃতি লাভ: ঈশা খাঁ ইউনিভার্সিটির আনন্দ শোভাযাত্রা
নিউজ ডেস্ক | ১:০৫ অপরাহ্ন, ২৫ নভেম্বর, ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করায় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সমবায় কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ট্রাস্টি বোর্ড এর সকল সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

