শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভাটির রানি অফিস পরিদর্শন করলেন ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার

ভাটির রানি অফিস পরিদর্শন করলেন ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার

বিশেষ প্রতিনিধি | ২:১১ অপরাহ্ন, ২৪ নভেম্বর, ২০১৭

1511511089.jpg
ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার

ভাটির রানি অনলাইন সংবাদ মাধ্যমের অফিস পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। 

শুক্রবার সকালে ঢাকার মিরপুরস্থ ভাটির রানি অফিসে এসে উচ্ছ্সিত প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

এ সময় হরিদাস কুমার ভাটির রানির সম্পাদক গোলাম রসূলের সঙ্গে একান্ত বৈঠকও করেন। 

বৈঠক শেষে তিনি এ প্রতিবেদককে বলেন, “যেদিন থেকে ভাটির রানি পরীক্ষামূলকভাবে চলছে, সেদিন থেকেই আমি নিয়মিতই ভাটির রানির সংবাদগুলো পড়ি। এর সম্পাদক আমার বন্ধু গোলাম রসূল সাংবাদিকতায় উচ্চশিক্ষিত ও প্রায় ১০ বছরের অভিজ্ঞ। সুতরাং, ভাটির রানি সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন এবং হাওরের উন্নয়নে কাজ করবে এটাই স্বাভাবিক।”

হরিদাস আরো বলেন, ভাটি এলাকার সন্তান হিসেবে সম্পাদক গোলাম রসূলের কাজকে এগিয়ে নিতে সকল ধরনের সহায়তা করবেন তিনি। তাঁর ভাষায়, “আমি ও বন্ধু গোলাম রসূল দু’জনই ভাটির সন্তান। বিশাল হাওর জনপদের গণমানুষের কল্যাণে কাজ করতে পারাই আমাদের জন্য গর্বের।”

এ সময় তিনি ভাটির রানির মাধ্যমে অষ্টগ্রাম ও সমগ্র দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন। সততা, ন্যায়নীতি ও পেশাদারিত্ব দিয়ে বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

3 Comments

shahalom sharker
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
অষ্টগ্রামের নদীগুলো খননের সাথে সাথে ভিন জালের ভয়াবহ তাণ্ডব চলছে।যা জানমালের ক্ষতি করছে। সেই সাথে নদী ভরাটেও ভূমিকা রাখছে। এ বিষয়ে কিছু করুন।
shahalom sharker
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
অষ্টগ্রামের নদীগুলো খননের সাথে সাথে ভিন জালের ভয়াবহ তাণ্ডব চলছে।যা জানমালের ক্ষতি করছে। সেই সাথে নদী ভরাটেও ভূমিকা রাখছে। এ বিষয়ে কিছু করুন।
Abu saleh
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আপনাদের mission and vision জানতে ইচ্ছা করে দয়া করে জানাবেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM