শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ইটনায় যৌন হয়রানির দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

ইটনায় যৌন হয়রানির দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

১০:১৮ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর, ২০১৭

chahida-news-1508732292.jpg

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে দুই শিক্ষককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও পাশ্ববর্তী ইটনা মহেষচন্দ্র মডেল শিক্ষা নিকেতন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. সাইফুল ইসলাম খান।

ইউএনও মো. মশিউর রহমান খান জানান, এক ছাত্রীকে যৌন হয়রানী করার দায়ে রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম খান নামে দুই শিক্ষককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এদিকে, বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জ্যোতিষ দেবনাথ নামে এক যুবক উপজেলা পরিষদের একটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসময় স্থানীয়‍রা তাকে আটক করে পুলিশে দেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

জ্যোতিষ দেবনাথ ইটনা উপজেলার পূর্বগ্রাম নাথপাড়ার সতিষ দেবনাথের ছেলে।-সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM