শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে প্রতিক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ১০

অষ্টগ্রামে প্রতিক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ১০

অষ্টগ্রাম প্রতিনিধি | ১০:২৫ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর, ২০১৭

1511497535.jpg
বীর মুক্তিযোদ্ধা মো আবদুল হক

কিশোরগঞ্জের অষ্টগ্রামের আলীনগরে আজ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মো আবদুল হকসহ মোট ১০ জন আহত হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে মুক্তিযোদ্ধা আবদুল হক (৬৫) এবং তার পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মোজাহিদ (২৬), জুনাইদ (২৮) সাইফুল ইসলাম (৩০), শামীম (৩০) ও তার সহযোগীরা হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে মুক্তিযোদ্ধা আবদুল হক, তার ছোট ভাই রেনু মিয়া (৬৩), রেনু মিয়ার ছেলে ছুফিয়ান মিয়া (২৮), মেয়ে জাহানারা (২০) ও অপর পক্ষের সাইফুল (৩০), জুনাইদ (২৮), মোজাহিদ (২৭) ও জোনাকি আক্তার (১৮)।আহত হয়।

আহতদের অষ্টগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অষ্টগ্রাম হাসপাতালের সিনিয়র ষ্টাফ ব্রাদার্স তপন ভৌমিক ভাটির রানিকে জানান, মুক্তিযোদ্ধা আবদুল হকসহ আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষের ঘটনায় থানায় দুটি সাধারন ডায়েরি করা হয়েছে। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM