কুমারিকা মিস ন্যাচারালে কিশোরগঞ্জের মেয়ে তাহসিন তিথি
বিশেষ প্রতিনিধি | ১:২৩ অপরাহ্ন, ২৩ নভেম্বর, ২০১৭

তাহসিন তিথি
কুমারিকা মিস ন্যাচারাল প্রতিযোগিতা-২০১৭ তে অংশগ্রহণ করেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মেয়ে তাহসিন তিথি।
প্রতিযোগিতার বাচাই পর্বে মোট ৫০০ জনকে নেয়া হবে। বর্তমানে তাহসিন তিথির অবস্থান সেরা ৩০ এর মধ্যে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার প্রাপ্ত ভোট ১৪০.
তাহসিন তিথি ভাটির রানিকে বলেন, মেধা ও যোগ্যতা দিয়ে তিনি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যেতে চান। এ জন্য কিশোরগঞ্জসহ দেশবাসীর নিকট দোয়া ও ভোট চেয়েছেন তিথি।
তার পুরো নাম জেরিন তাহসিন তিথি। বাবা ফখরুদ্দীন খোকন ও মা ফাহমিনা আক্তার। থাকেন ঢাকার মিরপুরে। গ্রামের বাড়ি অষ্টগ্রামের বাগেরহাটি।
তাহসিন তিথি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউশনে সমাজকর্ম বিষয়ে সম্মান দ্বিতীয় বর্ষে পড়ছেন।
তিথিকে ভোট দিতে লগইন করুন https://kumarikamissnatural.com/gallery। ভোট দেয়া যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।


3 Comments