পাওন স. প্রা. বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি | ৮:২০ অপরাহ্ন, ১৮ নভেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাওন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় বক্তব্য রাখেন অষ্টগ্রাম রোটারী ডিগ্রী কলেজের প্রভাষক মনোয়ার হোসেন পুলক ও পাওন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল ইসলাম রানা।
পিটিআই কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভূইয়া আঙ্গুরের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাহিদ ভূইয়া, সদস্য কাঞ্চন ভূইয়া, বিদ্যোৎসাহী সদস্য মন্জু ভূইয়া প্রমুখ।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে নোটবুক-খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


2 Comments