অষ্টগ্রামের হালালপুরে প্রাথমিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শাহীনুর রহমান | ১১:০০ অপরাহ্ন, ১৭ নভেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার দিনব্যাপী এই বিদায়ী অনুষ্ঠান ঘিরে এলাকার সকলের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এমনকি অভিভাবকদের মধ্যেও উদ্দীপনার কমতি ছিল না। অনুষ্ঠান চলে সকাল থেকে বিকাল পর্যন্ত।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সন্তোষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচকদের মধ্যে ছিলেন হালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদেম মিলা, কলমা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ দাস, কলমা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক বিশ্ব রন্জন দাস, অষ্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মন্তোষ চক্রবর্তী, দাতা প্রতিনিধি পিযুষ কান্তি দাস প্রমুখ।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে নোটবুক-খাতা-কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিউটি রানী দাস।


1 Comments