শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল গ্রাহকের টাকা নিয়ে উধাও কিশোরগঞ্জ সোনালী ব্যাংক ম্যানেজার গ্রেপ্তার

গ্রাহকের টাকা নিয়ে উধাও কিশোরগঞ্জ সোনালী ব্যাংক ম্যানেজার গ্রেপ্তার

নিউজ ডেস্ক | ৮:৫৫ অপরাহ্ন, ১৫ নভেম্বর, ২০১৭

1510757755.jpg

কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও সেই ব্যাংক ম্যানেজার সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক রামপ্রসাদ মণ্ডল।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ওই ম্যানেজার কিশোরগঞ্জ শহরের সোনালী ব্যাংকের বিভিন্ন এলাকার এসএমই আমানতকারী ঠিকাদার, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। । 

আমানতকারীরা টাকা জমা দিলে তিনি ভুয়া সিল স্বাক্ষর সম্বলিত রশিদ দিয়ে আমানতকারীদের বিদায় করতেন। পরে টাকা জমা না দিয়ে আমানতকারীদের চেক রেখে টাকা উঠিয়ে ঋণ গ্রহিতাদের এসব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনার পর গ্রাহকেরা ব্যাংকের অডিট টিম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে লিখিত আবেদন করেন। ঘটনা জানাজানি হয়ে পড়ায় প্রাথমিকভাবে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। কিন্তু আদেশ মতো ময়মনসিংহ জিএম অফিসে যোগদান না করে পালিয়ে যান তিনি।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নূর মোহাম্মদ বাদী হয়ে প্রাথমিকভাবে দুটি ঘটনায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

পরবর্তীতে আরও যে সব অভিযোগ আসে সেসবও এ মামলার অন্তর্ভুক্ত করা হয়। পরে এ মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের কার্যালয়ে পাঠানো হয়। এর প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করে।

সূত্র: ওয়ান নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM