অষ্টগ্রামে ২ গাঁজাসেবীর ৬ মাসের কারাদণ্ড
নিউজ ডেস্ক | ১১:৫৯ অপরাহ্ন, ১৪ নভেম্বর, ২০১৭
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ২ গাঁজাসেবীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-অষ্টগ্রাম উপজেলার কলাপাড়া গ্রামের বাসিন্দা মো. আনাছ মিয়া এবং একই উপজেলার দিঘিভিটা গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, সোমবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কলাপাড়া ও দিঘিভিটা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আনাছ মিয়া ও রাসেল মিয়াকে আটক করে।
পরে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনে তাদের হাজির করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মফিজুল ইসলাম তাদের ৬ মাস করে কারাদণ্ড দেন।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: বাংলানিউজ

