শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল সাভিয়ানগর প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাভিয়ানগর প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি | ৭:৫০ অপরাহ্ন, ১৪ নভেম্বর, ২০১৭

1510667452.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রামের সাভিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) বিকালে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদেরকে শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এ বছর বিদ্যালয়টি থেকে মোট ৩৯ জন শিক্ষার্থী পিএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে। 

সাভিয়ানগর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দেওঘর ইউনিয়ন আওয়ামীলীগের জেষ্ঠ্য সাধারণ সম্পাদক মো: সুজন খাঁর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওঘর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাসুক হেলালী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন ভূইয়া আকিল, সাভিয়ানগর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: এনাম খাঁ প্রমুখ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM