শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল শীতার্তদের পাশে অষ্টগ্রামের জাগরণ

শীতার্তদের পাশে অষ্টগ্রামের জাগরণ

বিশেষ প্রতিনিধি | ১২:২২ অপরাহ্ন, ১৪ নভেম্বর, ২০১৭

1510640536.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রামের একদল প্রাণোচ্ছল তরুণদের সংগঠন জাগরণ। সমাজ ও আর্তমানবতার সেবায় কাজ করাই এর লক্ষ্য। ইতিমধ্যে সংগঠনটি বেশ কয়েকটি সমাজসেবামূলক কাজ করে বেশ প্রশংসা পেয়েছে। এবার জাগরণ মাঠে নেমেছে আসন্ন শীতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্তদের পাশে দাঁড়ানোর। এ লক্ষ্যে জাগরণের সদস্যরা শীতার্তদের জন্য কম্বল কিনতে সমাজ ও এলাকার সবার সহযোগিতা কামনা করেছে। সমাজের বিত্ত ও সামর্থ্যবানদের উদ্দেশে জাগরণের আহবান এরকম...

গরমকে বিদায় জানিয়ে উপস্থিত হয়েছে শীত। ইতিমধ্যেই শীতকে মোকাবেলা করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কেউ কেউ তাদের পুরোনো পোশাকগুলোকেই নামিয়ে, রোদে দিয়ে প্রস্তুত হচ্ছেন কেউবা আবার কিনছেন বাহারি সব নতুন গরম পোশাক।

শীত হয়তো আমাদের অনেকেরই প্রিয় ঋতু। শীত মানে কম্বল মুড়ি দিয়ে ঘুমানো আর সকাল বেলা উঠে হরেক রকম পিঠা, খেজুরের রস, পায়েশ খাওয়া সাথে গরম চা কিংবা কফি। সাথে ঘুরে বেড়ানোর আনন্দ তোঁ আছেই।

আবার কারো কাছে শীত মানে কষ্টের আরেক নাম। কনকনে শীতে ঠনঠন করে কাঁপা কিন্তু শীত নিবারণের জন্য কিছুই নেই। এই মানুষ গুলা যেখানে দুবেলা পেট ভরে দু মুঠো খেতে পারেনা, তাদের কাছে তো কম্বল আর চাদর কেনা তো দুঃস্বপ্নের মত।

মানুষ মানুষের জন্য।আপনার আমার একটু সহানুভূতি হাসি ফোটাতে পারে অসংখ্য মানুষের মুখে।এই হাসি ফোটাতেই আমরা তৈরি জাগরণ ।

বাড়িয়ে দিন আপনার সহানুভূতিরর হাতটাও লাঘব করুন অসংখ্য অসহায় মানুষের কষ্ট।

একবেলা ফাস্টফুড না খেয়ে বা রিকশা ভাড়াটা বাঁচিয়েও হলেও আমরা পাশে দাঁড়াতে পারি শীতার্ত মানুষগুলোর পাশে , বাঁচাতে পারি অন্তত একটি প্রাণ। মানবতার খাতিরেই না হয় একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।

একেকটি কম্বলের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা করে, আপনি এবার কয়টি কম্বল পৌঁছে দিতে চান শীতার্ত মানুষগুলোর হাতে...??

আপনার যেকোন পরিমাণ সাহায্য পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়ঃ রকেট /ডাচ-বাংলা : 01904254455-9 (Personal), বিকাশ : 01904254455 (personal)

এছাড়া যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন - 01904254455 (জাগরণ)

https://www.facebook.com/71.jagoron/

স্বচ্ছতা রাখার জন্য আপনার পাঠানো সাহায্যের আপডেট সাথে সাথেই করা হবে।

1 Comments

Emdadul haque shamim
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আমি অস্টগ্রাম জমিদার বাড়ীর একজন সদস্য । আপনাদের এই মহত্ত্ব উদৌগকে সাধুবাদ জানাই । আমি আপনাদের সাথে পরিচিত হতে চাই , আমি কি কাউকে চিনি ? বা জাগরণ কোন গ্রামে কারা করেছে আমাকে জানালে খুশি হবো । আমি বর্তমানে এমেরিকায় থাকি ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM