শনিবার, ৭ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামের দেওঘরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অষ্টগ্রামের দেওঘরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি | ৫:২৫ অপরাহ্ন, ১২ নভেম্বর, ২০১৭

1510485956.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর গ্রামে রোববার পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে।

নিহত শিশুটির নাম জয়ন্তী। বয়স আনুমানিক আড়াই বছর। সে সাভিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির রিয়াজুল চৌধুরীর মেয়ে ও রমিজ উদ্দিন চৌধুরীর নাতনি। 

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে জয়ন্তী বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখোজি করে জয়ন্তীকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

একই গ্রামের বাসিন্দা ও দেওঘর ইউনিয়ন আওয়ামীলীগের জেষ্ঠ্য যুগ্ম সম্পাদক সুজন খাঁ ভাটির রানিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM