বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভাটির রানি ফ্যাশন হাউজের উদ্বোধন শুক্রবার

ভাটির রানি ফ্যাশন হাউজের উদ্বোধন শুক্রবার

বিশেষ প্রতিনিধি | ৩:১৩ অপরাহ্ন, ২ সেপ্টেম্বর, ২০২০

1599038016.jpg

বিশেষ প্রতিনিধি: হাওরাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভাটির রানির অঙ্গ প্রতিষ্ঠান ‘ভাটির রানি ফ্যাশন হাউজ’ এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর)।

ভাটির রানি ফ্যাশন হাউজের ম্যানেজার আশরাফুল আলম জানান, শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ শো-রুমের শুভ উদ্বোধন করবেন অষ্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত থাকবেন ভাটির রানির সম্পাদক ও ভাটির রানি ফ্যাশন হাউজের পরিচালক গোলাম রসূল।

তিনি আরো জানান উদ্বোধনের খুশি উপলক্ষে প্রথম দিন নির্ধারিত মূল্যের সকল পণ্যের উপর ১০ শতাংশ ছাড় থাকবে যা গ্রহণ করা যাবে উদ্বোধনের দিন বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এ সুযোগ শুধুমাত্র একদিনের জন্য।

এছাড়া প্রথম সাত দিন যারা কেনাকাটা করবেন তাদের মধ্য হতে লটারীর মাধ্যমে বিজয়ী তিনজনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

তরুন-তরুনীদের পছন্দ, রুচি, ফ্যাশন ও চাহিদার বিষয়টি বিবেচনা করে হাওরাঞ্চলে হাল ফ্যাশনের নতুন দিগন্তের সূচনা করবে ভাটির রানি ফ্যাশন হাউস।

আশরাফুল আলম বলেন, “অষ্টগ্রামসহ হাওরাঞ্চলে রয়েছে নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী হাজার হাজার তরুন-তরুনী। আমরা খেয়াল করে দেখেছি এদের মধ্যে মাত্র কিছু সংখ্যক তরুন-তরুনী ফ্যাশনেবল কাপড় ও জুতা ব্যবহার করে যা সংগ্রহ করা হয় কিশোরগঞ্জ ও ঢাকা থেকে। বাকি তরুন-তরুনীরা ইচ্ছা, শখ ও সাধ্য থাকা সত্বেও ফ্যাশনেবল কাপড় ও জুতা পরিধান করতে পারে না শুধুমাত্র এসবের সহজলভ্যতার জন্য। এ বিষয়টির প্রতি নজর দিয়ে আমরা তাদের হাতের নাগালে পৌছে দেব দেশের আপডেটেড মডেল ও ডিজাইনের ফ্যাশনেবল কাপড় ও জুতাসহ আরো বিভিন্ন ফ্যাশনেবল পণ্য।”

তিনি বলেন ফ্যাশনেবল এসব পণ্যের মধ্যে ছেলে ও মেয়েদের টি-শার্ট, ছেলেদের ট্রাউজার, থ্রি-কোয়ার্টার এবং ছেলে-মেয়ে উভয়ের জন্য আপডেটেড ডিজাইনের জুতা তৈরি হবে নিজস্ব কারখানায়। ফলে, ফ্যাশনের পাশাপাশি এসব পণ্যের গুণগত মানও থাকবে অটুট।

ভাটির রানি ফ্যাশন হাউজের ম্যানেজার আরো জানান অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনার বুক চিরে অলওয়েদার সড়ক নির্মিত হওয়ায় এ অঞ্চলে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অসংখ্য তরুন-তরুনী অষ্টগ্রামে আসছে মিঠামইন, ইটনা ও অন্যান্য এলাকা থেকে। ‘ভাটির রানি ফ্যাশন হাউস’ উদ্বোধনের পর অষ্টগ্রামের তরুন-তরুনীদের পাশাপাশি তারাও এ সুবিধা কাজে লাগাতে পারবে।

ভাটির রানি ফ্যাশন হাউসের ঠিকানা: সৌরভ কমপ্লেক্স, নীচতলা, দোকান-১, অষ্টগ্রাম ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM