বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার

রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার

নিউজ ডেস্ক | ৪:১৮ অপরাহ্ন, ২৮ আগস্ট, ২০২০

1598609920.jpg

কখনো সংসদ সদস্য আবার কখনো রাষ্ট্রপতির ছেলে হিসেবে নিজের পরিচয় দিতেন তিনি। এই পরিচয়ে তদবির করতেন বিভিন্ন অফিস-আদালতে। এভাবেই প্রতারণার জাল বিছিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করার পর অবশেষে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন দুর্ধর্ষ এই প্রতারক।

তার নাম মো. তাজুল ইসলাম। তিনি জেলার ইটনা উপজেলার বাদলা গ্রামের মৃত জিয়াউল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরই কোনাডাংগর এলাকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে তার নাম-পরিচয় নিশ্চিত করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এর ফেসবুক পেজে বলা হয়েছে, প্রতারক মো. তাজুল ইসলাম নিজেকে কখনো এমপি আবার কখনো রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে বিভিন্ন অফিসে তদবির করে মানুষদের প্রতারিত করতো।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM