অষ্টগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত
মন্তোষ চক্রবর্তী | ৬:২৫ অপরাহ্ন, ৪ নভেম্বর, ২০১৭

উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি-এই প্রতিপাদ্য নিয়ে হাওর বেষ্টিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিনটি পালনের জন্য উপজেলা সমবায় অফিস বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।
শনিবার সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনে মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস।
বিশেষ অতিথি ও আলোচকদের মধ্যে ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মানিক কুমার দেব, বিআরডিবি সহসভাপতি আব্দুল ওয়াহেদ, অষ্টগ্রাম সরকারি পাইলট বিদ্যালয়ের শিক্ষক সাঈদ আহমেদ (রাজু) ও সাইফুদ্দিন লিচুসহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

