বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল আবদুল হাইয়ের সমাধিতে মৎসজীবী সমবায় সমিতির সভাপতির শ্রদ্ধা

আবদুল হাইয়ের সমাধিতে মৎসজীবী সমবায় সমিতির সভাপতির শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা | ৩:৩৩ অপরাহ্ন, ৩০ জুলাই, ২০২০

1596101622.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছোট ভাই ও তার ব্যাক্তিগত সহকারী একান্ত সচিব সদ্য প্রয়াত মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাইয়ের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় মৎসজীবী সমবায় সমিতির সভাপতি এ এফ মাসুক নাজিম।

বুধবার (২৯ জুলাই) বুধবার বিকালে মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিজ বাড়ির পরিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরীফ কামাল, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফারুক আহাম্মদ, পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়া, অষ্টগ্রাম সদর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, পূর্ব অষ্টগ্রাম ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল হক সাদত, সাখাওয়াত হোসেন জোসেফ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মিঠামইন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হাসান উল্লাহ, অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ নেতা শেখ তারিফ আহাম্মদ, সিহাব সৌরভ, বিল্লাল হোসেন রামিন, রিকু সাহা, প্রবীর জয়, শাওন প্রমুখ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM