রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যুতে ভাটির রানির সম্পাদকের শোক
বিশেষ প্রতিনিধি | ৮:২১ অপরাহ্ন, ১৭ জুলাই, ২০২০

বিশেষ প্রতিনিধি: মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর ছোট ভাই ও তাঁর সহকারী একান্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মুক্তিযোদ্ধা আব্দুল হাই সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভাটির রানির সম্পাদক গোলাম রসূল। শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, ”বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কাকার সাথে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক ভূইয়ার খুবই ভাল সম্পর্ক ছিল। উনার মৃত্যুতে ভাটি এলাকার রাজনীতির বিশাল ক্ষতি হল যা অপূরণীয়। আমি উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

