বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল রাষ্ট্রপতির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই

রাষ্ট্রপতির ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই

নিউজ ডেস্ক | ৭:৫৬ পূর্বাহ্ন, ১৭ জুলাই, ২০২০

1594951016.jpg

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১০ জুলাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

পরে গত ৫ জুলাই তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে, সেখানেই (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

তাঁর মৃত্যু সংবাদে নিজ জেলা কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM