বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল বেড়াতে এসে হাওরের পানিতে দুই যুবক নিখোঁজ

বেড়াতে এসে হাওরের পানিতে দুই যুবক নিখোঁজ

নিউজ ডেস্ক | ১২:০৭ অপরাহ্ন, ১১ জুলাই, ২০২০

1594447670.jpeg

কিশোরগঞ্জের হাওরে ঘুরতে এসে মিঠামইন ও বাজিতপুরে পানিতে পড়ে দুই যুবক নিখোঁজ হয়েছে।

গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেলে মিঠামইন উপজেলার হাছানপুর সেতু ও বাজিতপুর উপজেলার দীঘিরপাড়ের ঘোড়াউত্রা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বাজিতপুরে নিখোঁজ যুবক লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নুরুল মিয়ার ছেলে হাসান (২৪) ও মিঠামইনে নিখোঁজ যুবক তাড়াইল উপজেলার হাসান (২১)।

পুলিশ সূত্র জানায়, লক্ষীপুর জেলার যুবক হাসান প্রায় দুইশ বন্ধু বান্ধব নিয়ে ঢাকার বড় মগবাজার থেকে হাওরের অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কে ঘুরতে আসে। পরে নৌকা দিয়ে অষ্টগ্রাম থেকে বাজিতপুরের দীঘিরপাড় ঘাটে আসার সময় নৌকাটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে হাসান নামের যুবক পানিতে পড়ে নিখোঁজ হয়। এখনো স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে।

এদিকে তাড়াইল উপজেলার হাসান বন্ধুদের নিয়ে মিঠামইন উপজেলার হাছানপুর সেতুতে ঘুরতে যায় । পরে সবাই সেখানে হাওরের পানিতে গোসলে নামলে হাসান নিখোঁজ হয়। উদ্ধার কাজ চলমান রয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: হাওর বাংলা 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM