বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি তৌফিক

কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি তৌফিক

নিউজ ডেস্ক | ৩:২৫ অপরাহ্ন, ৪ জুলাই, ২০২০

1593854705.jpg

মুজিববর্ষ উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ, কৃষকলীগের সাবেক উপদেষ্টা প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শনিবার দুপুরে জেলা শহরের আখড়াবাজার পরম চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ্‌’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় তিনি এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, কামাল হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান প্রমুখ।

সূত্র: দৈনিক বায়ান্ন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM