বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ভাটির রানির বিশেষ প্রতিনিধি হলেন তুষার, সুফিয়ান

ভাটির রানির বিশেষ প্রতিনিধি হলেন তুষার, সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক | ৪:৪৬ অপরাহ্ন, ২৪ জুন, ২০২০

1592995567.jpg
তোফায়েল আহমেদ তুষার ও খন্দকার আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ভাটির রানিতে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক তোফায়েল আহমেদ তুষার ও খন্দকার আবু সুফিয়ান।

মঙ্গলবার (জুন ২৩) ভাটির রানির সম্পাদক গোলাম রসূল তাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে হাওরাঞ্চলের এ দুইজন সাংবাদিক ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন সময় ভাটির রানিতে লেখালেখি করেছেন। তাদের লেখনির মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেছেন। সেগুলি বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে। 

উল্লেখ্য, ‘ভাটির মানুষ, ভাটির খবর’ এ স্লোগানকে নিয়ে পথ চলা ভাটির রানি অনলাইন ভাটি এলাকার শীর্ষ গণমাধ্যম। এর জনপ্রিয়তা এখন আকাশচুম্বি। হাওরাঞ্চলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাসমূহ তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পত্রিকাটি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM