ভাটির রানির বিশেষ প্রতিনিধি হলেন তুষার, সুফিয়ান
নিজস্ব প্রতিবেদক | ৪:৪৬ অপরাহ্ন, ২৪ জুন, ২০২০

তোফায়েল আহমেদ তুষার ও খন্দকার আবু সুফিয়ান
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ভাটির রানিতে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক তোফায়েল আহমেদ তুষার ও খন্দকার আবু সুফিয়ান। মঙ্গলবার (জুন ২৩) ভাটির রানির সম্পাদক গোলাম রসূল তাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে হাওরাঞ্চলের এ দুইজন সাংবাদিক ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন সময় ভাটির রানিতে লেখালেখি করেছেন। তাদের লেখনির মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেছেন। সেগুলি বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, ‘ভাটির মানুষ, ভাটির খবর’ এ স্লোগানকে নিয়ে পথ চলা ভাটির রানি অনলাইন ভাটি এলাকার শীর্ষ গণমাধ্যম। এর জনপ্রিয়তা এখন আকাশচুম্বি। হাওরাঞ্চলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাসমূহ তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পত্রিকাটি।

