কিশোরগঞ্জে পিসিআর ল্যাব উদ্বোধন
নিউজ ডেস্ক | ৭:৫৫ অপরাহ্ন, ৩১ মে, ২০২০

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্ত করার জন্য আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।
রোববার মেডিকেল কলেজের চতুর্থ তলায় মাইক্রো বায়োলজি বিভাগে এ ল্যাব উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ত্রাণ সমন্বয়ে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মো. আবদুল মান্নান। উদ্বোধনের পর ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
পিসিআর ল্যাব স্থাপনের ফলে করোনাভাইরাস পরীক্ষায় আর মানুষকে কয়েকদিন অপেক্ষা করতে হবে না উল্লেখ করে সচিব আবদুল মান্নান বলেন, ল্যাব পরিচালনায় পর্যাপ্ত যন্ত্রপাতি ও লোকবল নিয়োগ দেয়া হয়েছে। এখান থেকে প্রাথমিকভাবে প্রতিদিন একশ’ নমুনা পরীক্ষা করা সম্ভব।
জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ময়সিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সজল কুমার সবাক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
করোনার হটস্পট হিসেবে ঘোষণা করা কিশোরগঞ্জে এ পর্যন্ত ৩২৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯ জন। ঢাকা থেকে নমুনা পরীক্ষার ফলাফল পেতে ৪ থেকে ৫ দিন সময় লাগছে।
সূত্র: সময় টিভি

