বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে নতুন ২৪ জন আক্রান্ত, মৃত্যু তিন, মোট আক্রান্ত ১৬৫

কিশোরগঞ্জে নতুন ২৪ জন আক্রান্ত, মৃত্যু তিন, মোট আক্রান্ত ১৬৫

নিউজ ডেস্ক | ৭:৪৯ অপরাহ্ন, ২২ এপ্রিল, ২০২০

1587563377.jpg

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে ২৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। রোববার (১৯ এপ্রিল) পাঠানো ১০১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট বুধবার (২২ এপ্রিল) পাওয়া যায়। এতে এই ২৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে।

নতুন করোনা শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে বাজিতপুর উপজেলায় ৪ জন, ভৈরব উপজেলায় ৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, নিকলী উপজেলায় ৪ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন ও কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩ জন রয়েছেন।

ফলে এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৬৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এক শিশুসহ তিনজন মারা যাওয়া ব্যক্তি রয়েছে। তিনজনেরই মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

মারা যাওয়া তিনজন হলো, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬), কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার টেনু সাহার গলি এলাকার নিতাই (৬০) এবং হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিন পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান।

তাদের মধ্যে গত ৬ এপ্রিল ভোররাতে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামে ঢাকাফেরত ব্যবসায়ী সেলিম মিয়া মারা যায়। গত ১৭ এপ্রিল সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভবঘুরে নিতাই মারা যায়।

-কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM