বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল করোনা: নতুন করে ভৈরব উপজেলায় ২০ ও অষ্টগ্রামে ২ জন শনাক্ত

করোনা: নতুন করে ভৈরব উপজেলায় ২০ ও অষ্টগ্রামে ২ জন শনাক্ত

নিউজ ডেস্ক | ১০:২৩ অপরাহ্ন, ১৯ এপ্রিল, ২০২০

1587313407.jpg

কিশোরগঞ্জে নতুন করে ভৈরব উপজেলায় ২০, অষ্টগ্রাম উপজেলায় ২ ও হোসেনপুরে ১ জনের করোনা পজেটিভ শনাক্ত। বাকি ১০ টি উপজেলার তথ্য পেন্ডিং রয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা: মো. মুজিবুর রহমান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ১২৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল এর মধ্যে ৪০ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ভৈরব উপজেলায় ২০, অষ্টগ্রাম উপজেলায় ২ ও হোসেনপুরে ১ জনের পজেটিভ এসেছে।

বাকি আরো ৮৫টির তথ্য পেন্ডিং রয়েছে বলে তিনি জানান।

-হাওর বাংলা 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM