বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে বিপুল পরিমাণ তেল, চিনি, ডালসহ ডিলার গ্রেফতার

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ তেল, চিনি, ডালসহ ডিলার গ্রেফতার

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৮:২৮ অপরাহ্ন, ১৮ এপ্রিল, ২০২০

1587220083.jpg

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জে চোরাই পথে টিসিবির তেল, চিনি ও ডাল বিক্রি করে দেওয়া ডিলারকে তিন ব্যবসায়ীসহ র‌্যাব গ্রেফতার করেছে। 

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা শনিবার বিকাল তিনটার দিকে শহরতলির সতাল এলাকা থেকে শহীদুল্লাহর ছেলে টিসিবি ডিলার অলি ও তিন ব্যবসায়ী আব্দুল হাকিম, আবু তাহের ও মাহতাব উদ্দিনকে গ্রেফতার করেছেন।

এসময় তিন ব্যবসায়ীর কাছে কালোবাজারে বিক্রি করে দেওয়া ৫৮৮ লিটার তেল, ৪৯ কেজি ডাল ও ৪৯ কেজি চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।  

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM