বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল অষ্টগ্রামে প্রথম, কিশোরগঞ্জে আরো ১৮ জনের করোনা শনাক্ত

অষ্টগ্রামে প্রথম, কিশোরগঞ্জে আরো ১৮ জনের করোনা শনাক্ত

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৯:০১ অপরাহ্ন, ১৭ এপ্রিল, ২০২০

1587135708.jpg

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: এই প্রথম অষ্টগ্রাম উপজেলাসহ কিশোরগঞ্জে শুক্রবার চার ডাক্তারসহ আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

অষ্টগ্রামের আক্রান্ত রোগীর বাড়ি দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামে। তিনি নারায়নগঞ্জ থেকে সম্প্রতি এলাকায় এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আইইডিসিআর থেকে এ তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে ভৈরবে একজন ডাক্তারসহ ৫ জন, তাড়াইলে একজন ডাক্তারসহ দু’জন, বাজিতপুরে একজন ডাক্তারসহ দু’জন, কটিয়াদীতে একজন ডাক্তার, মিঠামইনে তিনজন, অষ্টগ্রামে একজন ও নিকলীতে একজনের দেহে করোনা ধরা পড়েছে।

এ নিয়ে কিশোরগঞ্জে মোট ৫২ জনে দেহে করোনা শনাক্ত হলো। তবে নতুন ১৮ জনের বাইরে সদর উপজেলার পুরনো দু’জন করোনা রোগিরও গতকাল পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন।

1 Comments

Faruk Bhuian
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আমাদের মাঝেসচেতনতার খুব অভা।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM