কিশোরগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির মেয়ের করোনা উপসর্গে মৃত্যু
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৭:১৬ অপরাহ্ন, ১৬ এপ্রিল, ২০২০

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির সপ্তম শ্রেণী পড়য়া মেয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তার নমুনা আইইডিসিআর-এ পরীক্ষা করানো হবে।
এলাকাবাসী জানান, সদর উপজেলার দানাপাটুলি গ্রামের এক ব্যক্তি গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসেছেন। তার সপ্তম শ্রেণী পড়য়া মেয়ে করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে নিজ বাড়িতে মারা গেছে।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, মেয়েটির নমুনা আইইডিসিআর-এ পরীক্ষা করানো হবে। পরীক্ষায় বোঝা যাবে মেয়েটি করোনায় মারা গেছে কি না। এই মৃত্যুর ঘটনায় এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ মাসে সদর উপজেলার বেশ কিছু এলাকায় নারায়ণগঞ্জ আরো অনেক মানুষ ফেরত এসেছেন বলে জানা গেছে।

