কিশোরগঞ্জে তিন ডাক্তারসহ নতুন ১১ জনের করোনা শনাক্ত, মোট ৩৪
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৭:১০ অপরাহ্ন, ১৬ এপ্রিল, ২০২০

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জে তিন ডাক্তারসহ নতুন ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে ইটনায় দু’জন ডাক্তার ও একজন হাসপাতাল স্টাফ, তাড়াইলে একজন ডাক্তারসহ দু’জন, কটিয়াদীতে একজন নার্স, ভৈরবে দু’জন, কুলিয়ারচরে দু’জন এবং পাকুন্দিয়ায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত কিশোরগঞ্জে একজন মৃত ব্যক্তিসহ মোট ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হলো।

