বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে তিন ডাক্তারসহ নতুন ১১ জনের করোনা শনাক্ত, মোট ৩৪

কিশোরগঞ্জে তিন ডাক্তারসহ নতুন ১১ জনের করোনা শনাক্ত, মোট ৩৪

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৭:১০ অপরাহ্ন, ১৬ এপ্রিল, ২০২০

1587042650.jpg

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জে তিন ডাক্তারসহ নতুন ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। 

এদের মধ্যে ইটনায় দু’জন ডাক্তার ও একজন হাসপাতাল স্টাফ, তাড়াইলে একজন ডাক্তারসহ দু’জন, কটিয়াদীতে একজন নার্স, ভৈরবে দু’জন, কুলিয়ারচরে দু’জন এবং পাকুন্দিয়ায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত কিশোরগঞ্জে একজন মৃত ব্যক্তিসহ মোট ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হলো।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM