বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে আরও ৬ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে আরও ৬ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক | ৫:৩৭ অপরাহ্ন, ১০ এপ্রিল, ২০২০

1586518631.jpg

কিশোরগঞ্জে আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা সাতজনে দাঁড়ালো। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে দুইজন, ইটনায় দুইজন, ভৈরবে একজন ও পাকুন্দিয়া উপজেলার একজন রয়েছেন।

এর আগে গত ৫ এপ্রিল জেলার করিমগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া এক যুবকের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়।

এদিকে শুধুমাত্র করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। এ হাসপাতালে অন্য কোনো রোগীর চিকিৎসা হবে না।

অপরদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।

-জাগোনিউজ 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM