রবিবার, ৩১ মে ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল বিটিভিতে যোগ দিলেন সাংবাদিক গোলাম রসূল

বিটিভিতে যোগ দিলেন সাংবাদিক গোলাম রসূল

বিশেষ প্রতিনিধি | ৯:২৩ অপরাহ্ন, ১ জানুয়ারী, ২০২০

1577892220.jpg
সাংবাদিক গোলাম রসূল

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্তা বিভাগে যোগ দিয়েছেন সাংবাদিক গোলাম রসূল।

বুধবার (জানুয়ারি ১) রাজধানীর রামপুরাস্থ বিটিভির প্রধান কার্যালয়ে তিনি খন্ডকালীন সাংবাদিক হিসেবে যোগদান করেছেন।

সাংবাদিক গোলাম রসূল বর্তমানে ইংরেজি দৈনিক ‘এশিয়ান এইজে’র কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪.কমে নিউজরুম এডিটর ও স্টাফ রিপোর্টার এবং ইংরেজি দৈনিক ‘নিউ নেশনে’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তরুণ এ সাংবাদিকের সম্পাদনায় ‘ভাটির রানি’ নামে একটি আঞ্চলিক অনলাইন ইতিমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে এবং ‘বেঙ্গল টাইমস’ নামে একটি জাতীয় অনলাইন বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে। শীগ্রই এর উদ্বোধন করা হবে।

সাংবাদিক গোলাম রসূল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। একজন হাওর উন্নয়নকর্মী হিসেবেও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM