অষ্টগ্রামে প্রেমে ব্যর্থ হয়ে মাদক সেবন
অতঃপর এক বছরের জেল দিলেন ভ্রাম্যমান আদালত
মন্তোষ চক্রবর্তী | ৮:১০ অপরাহ্ন, ১ নভেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম সোনার হাটি গ্রামের প্রেমে ব্যর্থ হয়ে মাদক সেবনে জড়িয়ে পড়া তরুন নজরুল মিয়া ওরুফে মাসুককে (৩০) এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে গাঁজা খেয়ে অষ্টগ্রাম বড় বাজারে নজরুল মিয়া মাতলামী করতে থাকে। খবর পেয়ে অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ মাদকসহ মাসুককে আটক করে। পরে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম এর ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হলে তাকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।
মাদকাসক্ত মাসুক আদালত কে জানান ছোট বেলা থেকে প্রতিবেশী এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। কিন্তু ২০০৮ সালে সেই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। তার পর থেকে সে মাদকাসক্ত হয়ে পড়ে। দীর্ঘ নয় বছর যাবৎ সে মাদক সেবন করে আসছিল।
আদালত চলাকালীন সময়ে মাসুকের মা ও এক বোন উপস্থিত ছিল।


1 Comments