বুধবার, ৪ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জের নতুন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান

কিশোরগঞ্জের নতুন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান

নিউজ ডেস্ক | ২:০৫ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর, ২০১৯

1577520303.jpg

কিশোরগঞ্জ জেলার সাবেক ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানকে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর সিভিল সার্জন পদে পদোন্নতি পাওয়ার পর তাকে ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছিল।

সম্প্রতি ডা. মো. মুজিবুর রহমানকে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ছিল তাঁর শেষ কর্মদিবস।

ডা. মো. মুজিবুর রহমান ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বিষ্ণুপুর গ্রামের গর্বিত সন্তান।

চাকুরি জীবনে তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তিতে ডা. মো. মুজিবুর রহমান ২০১৬ সালের ২৪ আগস্ট কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

বিসিএস (স্বাস্থ্য) ২০তম ব্যাচের ডা. মো. মুজিবুর রহমান তিন বছরেরও বেশি সময় ডেপুটি সিভিল সার্জন হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে দায়িত্ব পালন করে গত সেপ্টেম্বর মাসে পদোন্নতি পেয়ে ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেছিলেন।

এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক ডা. মো. মুজিবুর রহমান। তাঁর স্ত্রী গাইনী বিশেষজ্ঞ ডা. তাসলিম আরা নীলা কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী কনসালট্যান্ট।

-কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM